কৃষকদের মানোন্নয়নে তাদের কল্যাণের জন্য বর্তমান সরকার ব্যাপক কাজ করছে। কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করতে পারে সেজন্য বিপণন কেন্দ্র ও কোল্ড স্টোরেজের ব্যবস্থা করা হয়েছে। তাদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করেছে বিএনপি সরকার।
শুক্রবার সন্ধ্যায় নান্দাইলের শসা চাষীদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
তিনি আরও বলেন- সারা দেশের ন্যায় নান্দাইলেও বিপুল পরিমাণ কৃষি পণ্য উৎপাদিত হয়। সঠিক বিপনন ব্যবস্থা না থাকার কারনে কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না। ফলে কৃষকরা বঞ্চিত হয়। তাই প্রত্যক এলাকায় উৎপাদিত পণ্য বিপনন কেন্দ্রে রেখে বিক্রি করে অধিক মুনাফা অর্জন করা যাবে।
ইয়াসের খান চৌধুরী আরও বলেন- নান্দাইলের মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালিয়াপাড়া,কাদিরপুর,
কামালপুর ও আব্দুল্লাহপুর এলাকায় প্রচুর পরিমাণ শসা উৎপাদিত হয়। কৃষকরা প্রতিদিন তাদের উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে বিক্রির জন্য কালিয়াপাড়া বাজারে বিপনন কেন্দ্র ও কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে।
শসা চাষীদের সাথে মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কৃষকদের কষ্টের কথা শুনেন। এবং তিনি কথাগুলো শুনে বাস্তবায়নের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন – উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, উপজেলা বিএনপির সদস্য সাইদুল ইসলাম সোহাগ মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কামাল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরুল হক, আল মামনু সহ প্রমুখ।
পড়ুন: সেতু ধসে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
আর/


