বিজ্ঞাপন

দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় প্রতিহত

দিনাজপুরের সদর উপজেলার দাইনুর সীমান্ত দিয়ে পুশইন করার সময় এক নারীসহ ৪ জনকে শুন্য রেখায় ফেরত পাঠিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন

এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হলে এখন পর্যন্ত ভারতের বিএসএফের কোন সাড়া পাওয়া যায়নি।

বিজিবি জানায়, সকাল সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আকিরাপুর দাইনুর সীমান্তের ৩১৫ নং মেইন পিলারের কাছ দিয়ে এক নারীসহ ৪ জন বাংলাদেশে প্রবেশ করছিল।

এ সময় বিজিবি বিষয়টি দেখতে পেয়ে তাদেরকে বাধা প্রদান করে। ফলে তারা আর বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। পুশইনকৃত ৪ জনকে দাইনুর বিওপির শূন্য রেখায় রাখা হয়েছে। ৪ জনের মধ্যে একজন নারী ও ৩ জন পুরুষ। পুরুষদের মধ্যে একজন প্রতিবন্ধী রয়েছে।

ওই ৪ জনই বাংলাদেশী নাগরিক বলে জানিয়েছে বিজিবি। তারা হলেন- খুলনা সদর উপজেলার দৌলতপুর কারিকারপাড়া এলাকার মাসুদ মোল্লার ছেলে বাবুল মোল্লা (৫০), তার স্ত্রী মোছা: সুখী মোল্লা (৩৫), তাদের সন্তান মোহাম্মদ জিহাদ মোল্লা (১৫) এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার পাঁচ কামনে গ্রামের মৃত: তোরাব মোল্লার ছেলে গণি মোল্লা (৩৫)।
বিজিবির একটি সূত্র জানা যায়, গত দুই বছর আগে বাংলাদেশী চারজন নাগরিক কাজের সন্ধানে ভারতে গিয়েছিল এদের মধ্যে একই পরিবারের তিনজন এবং অন্য পরিবারের একজন। পরবর্তীতে বাংলাদেশে আসার সময় ভারতের পুলিশের হাতে তারা গ্রেফতার হয় এবং সেখানে দুই মাস কারাবরণ করেন।
দিনাজপুর-২৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এটা পুশইন নয়, অবৈধ অনুপ্রবেশ।

পড়ুন:প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় দেশের ভাল করার চেষ্টায় আছেন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন