দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন বলেছেন, আমরা এমন এক প্রধানমন্ত্রী পেয়েছি। যিনি ২৪ ঘণ্টায় দেশের ভালো করার জন্য চেষ্টা করছেন। বন্যা হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী আমার উপরে চড়াও হয়ে আছেন। বারবার বন্যার খবর নিচ্ছেন এবং কোথায় কী লাগবে তা জানতে চাচ্ছেন। তিনি ২৪ ঘন্টা খবর নিচ্ছেন এবং বন্যাকবলিত এলাকার পরিদর্শন করতে আমাকে নির্দেশ দিয়েছেন। তাই আমি এখানে এসেছি।
শনিবার সকালে চট্টগ্রামের ফটিকছড়িতে অতিবৃষ্টি ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত লোকজনদের মাননীয় প্রধানমন্ত্রী’র পক্ষ হতে ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আরো বলেন, ফটিকছড়ির জন্য ২০ মেট্রিক টন চাল এবং আড়াই লাখ টাকা বরাদ্দ দিয়েছি। পরে প্রয়োজনের ভিত্তিতে আরো বরাদ্দ দেওয়া হবে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
পড়ুন:বিয়ের ৮ মাসেই থেমে গেল সানজিদার স্বপ্ন, হত্যার পর সাজানো হয় আত্মহত্যার নাটক
ইমি/


