বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ৫ হাজার গাছের চারা ও প্রতিবন্ধীদের মাঝে দোকানসহ ঘর বিতরণ

সিরাজগঞ্জে ২০২৫-২০২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় স্থানীয় জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন সেবামূলক সামগ্রী ও চারাগাছ বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১১ জুলাই) সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে বার্ষিক উন্নয়ন তহবিলের বিশেষ বরাদ্দে এক বর্ণাঢ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সহায়তায় বহুমুখী সামগ্রী বিতরণ করা হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে পরিবেশ রক্ষায় ফলজ ও বনজ বৃক্ষের ৫ হাজার চারা, সৌর প্যানেল সোলার লাইট ৬টি, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জোড়া বেঞ্চ ১৫০ টি, শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ৩শ টি এবং সিলিং ফ্যান ১২০ টি। এছাড়া সুপেয় পানির জন্য নলকূপ ১২টি, প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার ২০টি একই সাথে বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে ভ্যানসহ ৬টি দোকানঘর হস্তান্তর করা হয়।

এছাড়াও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় বিভিন্ন দুর্যোগে ও খাদ্য শস্য (চাল) ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি আমিরুল ইসলাম খান আলীম বলেন, সরকারের এই উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারা অব্যাহত রেখে উপজেলার সামগ্রিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

​বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শাহনাজ প্রধান।

পড়ুন:বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন