বিজ্ঞাপন

বিশ্বনাথে বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধার মৃত্যু

সিলেটের বিশ্বনাথে বিদ্যুৎপৃষ্টে ছায়ারুন বিবি (৬০) নামের এক বৃদ্ধা মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১১ জুলাই) সকাল ১১টার সময় উপজেলার দশঘর ইউনিয়নের কামারগাঁও গ্রামে এঘটনাটি ঘটে। নিহত ছায়ারুন বিবি উপজেলার দশঘর ইউনিয়নের কামারগাঁও গ্রামের মৃত আজমান আলীর স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, ছায়ারুন বিবি সকালে ঘুম থেকে উঠে ইলেকট্রিক বোর্ডে সুইচ দিয়ে দরজা জানালা খুলতে গিয়ে জানালার মধ্য দিয়ে অন্য ঘরে যাওয়া বিদ্যুতের সংযোগ লাইন লিকেজ হয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়া জানালার রডে ছায়ারুন বিবি আটকে পড়েন। তখন তার মেয়ে ফাতিমা বেগম (৩৫) জানালায় ধরে থাকা মাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎ লিকেজ জানালায় আটকে পড়েন। ফাতিমা বেগমের চিৎকার শুনে তার চাচাত বোন এসে মেইন চুইস বন্ধ করিলে ছায়ারুন বিবি ও মেয়ে ফাতিমা বেগম মাটিতে পড়ে যান। এরপর পরিবারের লোকজন ছায়ারুন বিবিকে স্থানীয় এক ডাক্তারের কাছে চিকিসার জন্য নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এবিষয়ে বিশ্বনাথ থানার এসআই পান্না লাল দে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আর এব্যাপারে পরিবারের কোন অভিযোগ না-থাকার কারণে এলাকার গন্যমান্য ব্যক্তিদের সম্মন্বয়ে সুরত হাল শেষে বৃদ্ধার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এঘটনার সত্যতা নিশ্চিত করে থানার পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায় বলেন, পরিবারের কোন অভিযোগ না-থাকায় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : খিলগাঁওয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন