গতকাল (১০ জুলাই) সন্ধ্যায় খিলগাঁও থানাধীন দক্ষিণ গোড়ান এলাকার একটি বাসা থেকে সানজিদা আক্তার মারিয়া (১৮)- নামের এক নারীকে কে গলায় পাটের সুতলি পেচানো অবস্থায় উদ্ধার করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে বিষয়টিকে আত্মহত্যা বলে প্রচারণা করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই চান মিয়া বাদী হয়ে ১১ জুলাই ২০২৬ তারিখে খিলগাঁও থানায় মামলা নং-১৯, দণ্ডবিধির ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পরেই দ্রুত তদন্ত পরিচালনা করে ঘটনার ৭ ঘণ্টার মধ্যে ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে খিলগাঁও থানা পুলিশ।
ঘটনার পরপরই খিলগাঁও থানা পুলিশ তথ্য-উপাত্ত সংগ্রহ, সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ভিকটিমের স্বামী সাইফুল ইসলাম (২১)-কে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন বলে জানায় পুলিশ ।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা যায়, সাইফুলের পিতা-মাতাকে নিয়ে সাংসারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
নিহত সানজিদা আক্তার মারিয়া প্রায় এক বছর আগে সাইফুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি লালমাটিয়া মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন এবং টিউশনি করে সংসারের খরচে সহায়তা করতেন।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সকল দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
পড়ুন:প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় দেশের ভাল করার চেষ্টায় আছেন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
ইমি/


