বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুতেই স্বস্তির গোল পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটে আলেক্সিস ম্যাক আলিস্টারের হেডে এগিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
গোলটির উৎস লিওনেল মেসির কর্নার। আর্জেন্টাইন অধিনায়কের নেওয়া কর্নার থেকে উড়ে আসা বল ঠিক সময়ে মাথা ছুঁইয়ে জালে পাঠান ম্যাক আলিস্টার। সুইস রক্ষণ ও গোলকিপারকে কোনো সুযোগ না দিয়ে দলকে এগিয়ে দেন লিভারপুলের এই মিডফিল্ডার।
সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে দলের একাদশে কোনো পরিবর্তনের পথে হাঁটলেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। শেষ ষোলোয় মিশরের বিপক্ষে জয়ী যে একাদশটি মাঠে নেমেছিল, সুইজারল্যান্ডের বিপক্ষেও সেই একই কৌশলে মাঠে নামছে আলবিসেলেস্তেরা।
আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ।
সুইজারল্যান্ডের একাদশ : গ্রেগর কোবেল, দেনিস জাকারিয়া, নিকো এলভেদি, মানুয়েল আকাঞ্জি, রিকার্দো রদ্রিগেজ, রেমো ফ্রয়েলার, গ্রানিত জাকা, ফাবিয়ান রিডার, জিব্রিল সো, ড্যান এনদোয়ে, ব্রিল এমবোলো।