বিজ্ঞাপন

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে জেলের জালে ৪০ কেজির কাতলা মাছ

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৪০ কেজি ওজনের কাতলা মাছ। শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রায়টা পাথরঘাট এলাকায় পদ্মা নদীতে এ মাছটি ধরা পরে। পরে স্থানীয় বাসিন্দারা ৪৬ হাজার টাকায় মাছটি কিনে নেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, জেলে মুরাদের নেতৃত্বে কয়েকজন রায়টা পাথরঘাট এলাকায় পদ্মা নদীতে বেড়জাল ফেলে মাছ শিকার করছিলেন। কয়েক ঘণ্টা পর জালে বড় কিছুর আভাস পেয়ে টেনে তুলতেই দেখা যায় বিশাল এই কাতলা মাছ। জেলেরা মাছটিকে স্থানীয় বাজারে নিলে সেটিকে দেখতে আশপাশের এলাকা থেকে উৎসুক জনতা ভিড় জমায়।

এসময় মাছটি দেখে অনেকেই বলেন, জীবনে এত বড় কাতলা এর আগে কখনো দেখেননি তারা। পদ্মা নদীর এ অংশে এমন বিশাল মাছ ধরা পড়ার ঘটনাও বিরল।
উপস্থিত সাংবাদিকদের জেলে মুরাদ ও তার সহযোগীরা জানান, এর আগে কখনো এত বড় মাছ তাদের জালে ওঠেনি।

মাছটির ক্রেতাদের একজন ভেড়ামারার বাসিন্দা রিপন আলী বলেন, কয়েকজন বন্ধু মিলে ৪৬ হাজার টাকায় মাছটি কিনে নেন তারা। পরে মাছটি কেটে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন, প্রতি কেজির দাম পড়েছে ১১৫০ টাকা করে।

পড়ুন: টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে নগরবাসী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন