বিজ্ঞাপন

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরি ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে। ফলে বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। গত শুক্রবার নতুন দাম নির্ধারণ করা হলেও রোববারও একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

বাজুসের নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

স্বর্ণের আন্তর্জাতিক বাজারদর, আমদানি ব্যয় এবং স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় রেখে সময়ে সময়েই স্বর্ণের দাম সমন্বয় করে থাকে বাজুস। সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধির ফলে দেশের বাজারে স্বর্ণের দাম নতুন উচ্চতায় পৌঁছেছে, যা ক্রেতাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৮৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ দফায় দাম বাড়ানো হয়েছে, ৪৪ দফায় কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অর্থাৎ, মূল্যবৃদ্ধি ও মূল্যহ্রাস প্রায় সমানসংখ্যক হলেও সর্বশেষ সমন্বয়ে আবারও দাম বেড়েছে।

এর আগে ২০২৫ সালেও স্বর্ণের বাজারে ব্যাপক ওঠানামা দেখা যায়। ওই বছর মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল। আন্তর্জাতিক বাজারের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও স্বর্ণের মূল্য নিয়মিত সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

পড়ুন:বেনাপোল বন্দরে জলাবদ্ধতা, পানিতে তলিয়েছে কোটি টাকার আমদানি পণ্য

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন