বিজ্ঞাপন

আর্জেন্টিনার সেমিফাইনাল নিশ্চিত, উচ্ছ্বাসে ভাসছেন দেশের শোবিজ তারকারা

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবারও দারুণ এক জয় তুলে নিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাংলাদেশ সময় রোববার সকালে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় লিওনেল মেসির দল। দলের এই জয়ের পর বিশ্বের কোটি কোটি সমর্থকের মতো বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও উচ্ছ্বাসে মেতে উঠেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলকে অভিনন্দন ও শুভকামনা জানিয়ে একের পর এক পোস্ট করছেন তারা।

বিজ্ঞাপন

অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা নিজের ফেসবুক পোস্টে আর্জেন্টিনার জয়ের অনুভূতি প্রকাশ করে লিখেছেন, “পিওর ইমোশন, পিওর প্যাশন। সেমি-ফাইনালিস্ট!” সংক্ষিপ্ত এই বার্তার মধ্যেই ফুটে উঠেছে তার প্রিয় দলের প্রতি ভালোবাসা ও আবেগ।

অন্যদিকে অভিনেত্রী নাদিয়া আহমেদ এবং তার স্বামী অভিনেতা এফ এস নাঈম এবার যুক্তরাষ্ট্রে বসেই আর্জেন্টিনার খেলা উপভোগ করেছেন। স্টেডিয়ামে তোলা একটি ছবি শেয়ার করে নাদিয়া লেখেন, “ভামোস আর্জেন্টিনা! রোড টু সেমিফাইনালস। গর্জে ওঠো আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামকে ধন্যবাদ। এই মাঠেই এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে জয় পেয়েছিল আর্জেন্টিনা, আর এখন কোয়ার্টার ফাইনালও জিতল।” তার এই পোস্টে ভক্তরাও শুভেচ্ছা ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

অভিনেতা ইরফান সাজ্জাদও আর্জেন্টিনার দীর্ঘদিনের সমর্থক। তবে জয়ের আনন্দের মধ্যেও তিনি দলের পারফরম্যান্স নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে কোচ লিওনেল স্কালোনির কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নিজের ফেসবুক পোস্টে ইরফান লেখেন, “প্রিয় স্কালোনি, খুশি হওয়ার কিছু নাই! সেমিফাইনালে ইগোটাকে পাশে রেখে যোগ্য খেলোয়াড়দের খেলাও। আনচেলেত্তির মতো ভুল করো না। সেমিফাইনালের জন্য শুভকামনা।” তার মতে, বেঞ্চে থাকা মেধাবী খেলোয়াড়দের আরও বেশি সুযোগ দেওয়া উচিত।

তরুণ অভিনেত্রী মালাইকা চৌধুরীও আর্জেন্টিনার একজন সরব সমর্থক। প্রায় প্রতিটি ম্যাচেই তিনি সামাজিক মাধ্যমে নিজের সমর্থনের কথা জানান। কোয়ার্টার ফাইনালে জয়ের পর আর্জেন্টিনার জার্সি পরা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “আজকে আমি অনেক খুশি।” তার এই পোস্টেও ভক্তদের ব্যাপক সাড়া দেখা যায়।

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকাদের উচ্ছ্বাস নতুন কিছু নয়। আর্জেন্টিনা কিংবা ব্রাজিল—প্রিয় দলের জয়-পরাজয়ে তারা নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান। এবারও তার ব্যতিক্রম হয়নি। আর্জেন্টিনার সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর অভিনন্দন, শুভকামনা এবং আবেগঘন বার্তায় ভরে গেছে তাদের ফেসবুক টাইমলাইন।

সেমিফাইনালে ওঠার পর এখন শিরোপা ধরে রাখার স্বপ্ন আরও জোরালো হয়েছে লিওনেল মেসিদের। আর সেই স্বপ্ন পূরণের অপেক্ষায় রয়েছেন বিশ্বের কোটি কোটি সমর্থকের পাশাপাশি বাংলাদেশের অসংখ্য শোবিজ তারকাও।

পড়ুন:কনসার্টের মঞ্চেই বাগদানের ঘোষণা দিলেন ‘ধুরন্ধর’খ্যাত জেসমিন

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন