বিজ্ঞাপন

কনসার্টের মঞ্চেই বাগদানের ঘোষণা দিলেন ‘ধুরন্ধর’খ্যাত জেসমিন

ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর’-এর ‘শরারত’ গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন গায়িকা জেসমিন স্যান্ডলাস। যদিও এর আগেও তার বেশ কয়েকটি জনপ্রিয় গান ছিল, তবে ‘ধুরন্ধর’ তাকে নতুন মাত্রার তারকাখ্যাতি এনে দিয়েছে। বর্তমানে একের পর এক বড় কনসার্টে অংশ নিচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার দিল্লিতে শুরু হয়েছে জেসমিনের ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’। আর প্রথম কনসার্টেই ভক্তদের জন্য রাখলেন বিশেষ চমক। গানের ফাঁকে তিনি জানান, তার বাগদান সম্পন্ন হয়েছে। একই সঙ্গে উপস্থিত দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন তার বাগদত্তা শেখর চৌধুরীর।

পারফরম্যান্সের এক পর্যায়ে নিজের আঙুলের আংটি দেখিয়ে শেখরকে মঞ্চে ডাকেন জেসমিন। এরপর আবেগঘন মুহূর্তে তিনি বলেন, “এই মানুষটিই আমার আঙুলে আংটি পরিয়েছে। সেও আমার মনের মানুষ।”

হঠাৎ এমন ঘোষণায় কনসার্টে উপস্থিত দর্শক-শ্রোতারা উচ্ছ্বাসে ফেটে পড়েন। বাগদানের খবর জানানোর পর শেখরকে জড়িয়ে ধরেন জেসমিন। পরে শেখরও তাকে কোলে তুলে নিলে পুরো মুহূর্তটি কনসার্টের অন্যতম আকর্ষণে পরিণত হয়।

জেসমিনের ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে নয়াদিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে। সফরের পরবর্তী কনসার্টগুলো অনুষ্ঠিত হবে মুম্বাই, বেঙ্গালুরু ও চণ্ডীগড়ে।

পড়ুন: টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে নগরবাসী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন