বিজ্ঞাপন

বিশ্বকাপের সেমিফাইনালে চার মহাশক্তি, ফাইনালের টিকিটের লড়াই শুরু

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই শেষ হয়েছে। এখন অপেক্ষা ফাইনালে ওঠার লড়াই। শিরোপার মঞ্চে জায়গা করে নিতে লড়বে চার দল—ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এই চার দলের মধ্য থেকেই নির্ধারিত হবে এবারের বিশ্বকাপের দুই ফাইনালিস্ট।

বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ফিফা বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে সেমিফাইনালে উঠেছে।

আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় ডালাস স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও স্পেন।

এর একদিন পর ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড।

বিশ্বকাপের সর্বশেষ আসরেও সেমিফাইনালে খেলেছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। অন্যদিকে ২০১৮ সালের পর আবারও বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। স্পেন দীর্ঘ ১৬ বছর পর ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ফিরেছে।

বিশ্বকাপ সেমিফাইনালের সূচি

১৫ জুলাই
ফ্রান্স বনাম স্পেন
সময়: বাংলাদেশ সময় রাত ১টা
ভেন্যু: ডালাস স্টেডিয়াম
১৬ জুলাই
আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড
সময়: বাংলাদেশ সময় রাত ১টা
ভেন্যু: আটলান্টা স্টেডিয়াম।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন