রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) সাংসদ আবু সাইদ চাঁদ চারঘাট পৌরসভা পরিদর্শন করেছেন। তার নির্বাচনি এলকার এই প্রথম পৌরসভার মান উন্নয়ন এবং সার্বিক বিষয়ে খোজ খবর নিয়েছেন তিনি।
রবিবার সকালে পৌরসভার সহকারী প্রকৌশলী মজিবর রহমানের দেওয়া তথ্যমতে জানা যায়, গতকাল শনিবার হঠাৎ এমপি এই পৌরসভা পরিদর্শন করেছেন। তিনি নির্বাচিত হওয়ার পর এই প্রথম পৌরসভায় আসেন।
ওই সময় চারঘাট উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস, পৌর সাবেক মেয়র ও উপজেলা বিএনপি সভাপতি জাকিরুল ইসলাম বিকুলসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে এমপি বলেন, পৌর বাসীর সেবার মান উন্নয়নে সর্বচ্চ কাজ করতে হবে। অন্যায় ও অনিয়ম নিয়ে কোন কাজ করা যাবে না। সরকারী বরাদ্দের সঠিক ব্যবহার করতে হবে। পরিশেষে তিনি সকল কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পড়ুন:কাতার আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকাল
ইমি/


