বিজ্ঞাপন

গ্রামীণ মানুষের উন্নয়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়-প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক ও গ্রামীণ মানুষের উন্নয়নের কথা চিন্তা করতেন। গ্রামের মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়—এই আদর্শেই তিনি বিশ্বাসী ছিলেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)-এর হাটহাজারীস্থ রিসার্চ অ্যান্ড ফার্ম-বেইজড ক্যাম্পাস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, মানুষের জীবন ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে আগামী পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি চারা রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যার মাধ্যমেই এ কর্মসূচির সফলতা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, আজ তিনি প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত জিয়াউর রহমান ফাউন্ডেশনের একজন পরিচালক হিসেবে এ মানবিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। ফাউন্ডেশনটি কৃষি, পরিবেশ, শিক্ষা ও সামাজিক কল্যাণসহ বিভিন্ন খাতে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশন (কৃষি), চট্টগ্রাম বিভাগের মনিটর এবং ওয়ান হেলথ ইনস্টিটিউট, সিভাসুর অধ্যাপক ড. মো. আহসানুল হক রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক এ কে এম সাইফুদ্দিন, ড. মিজানুর রহমান, ড. আহসানউল্লাহ, অধ্যাপক নূরুল হক, ড. তফাজ্জল হোসেন রনি, ড. মনিরুজ্জামান, ড. আতিউর রহমান এবং সিভাসু ছাত্রদলের সভাপতি জিয়াউর রহমান।

সৈয়দ মুনিয়া জিলশাদ ও মো. শাহরিয়ার হোসেন তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আবু তোয়াব। পরে অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

পড়ুন:হামে মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন