বিজ্ঞাপন

সোমবারের সব পরীক্ষা স্থগিত করল ঢাবি

টানা ভারী বর্ষণ, ক্যাম্পাসজুড়ে সৃষ্ট তীব্র জলাবদ্ধতা এবং বৈরী আবহাওয়ার কারণে সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠাতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ রোববার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান ভারী বর্ষণ ও ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের যাতায়াত ও সার্বিক দুর্ভোগ বিবেচনা করে সোমবারের সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট বিভাগ, ইনস্টিটিউট ও পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে জানিয়ে দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে প্রশাসনিক ভবন (রেজিস্ট্রার ভবন) ও শিক্ষক ক্লাব এলাকা। কেন্দ্রীয় খেলার মাঠ, নীলক্ষেত ও পলাশীর মোড়। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হলসহ বিভিন্ন আবাসিক হলের চারপাশ ও রাস্তাঘাট।

ক্যাম্পাসের সড়ক ও হলগুলোতে পানি জমে যাওয়ায় সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এই চরম ভোগান্তির কারণে আজ রোববারও বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের পূর্বনির্ধারিত ক্লাস বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই আগামীকাল সোমবারের পরীক্ষাগুলো স্থগিতের এই চূড়ান্ত সিদ্ধান্ত এল।

বিজ্ঞাপন

পড়ুন : আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন