বিজ্ঞাপন

কুষ্টিয়ায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ছাত্রের বিরুদ্ধে মামলা

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রিফাত প্রামাণিক (১৭) নামের এক মাদ্রাসা ছাত্রের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। আজ রবিবার সকাল সাতটার দিকে উপজেলার সদকি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রিফাত বানিয়াপাড়া এলাকার আসলাম প্রামাণিকের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসা থেকে দাখিল ( এসএসসি) পরীক্ষায় অংশ নিয়েছেন।

রবিবার রাত ১১টায় কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে, দ্রুতই তাকে গ্রেপ্তার করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে ধর্ষণের শিকার মেয়ে শিশুটি বাড়ির পাশে একটি মসজিদের মক্তবে পড়তে গিয়েছিল। পড়া শেষ করে প্রবল বৃষ্টির কারণে মক্তবেই ছিলো শিশুটি। শিশুটির সাথে অভিযুক্ত রিফাতের বোনও পড়ে। মক্তব থেকে নিজ বোনকে বাড়িতে রেখে আসে রিফাত। পরে আবারও মক্তবে গিয়ে ভিকটিম শিশুটিকে মক্তবের পাশে একটি জরাজীর্ণ ঘরে নিয়ে যায় সে। সেখানে আটকে রেখে ধর্ষণ করে। এসময় শিশুটি কান্নাকাটি শুরু করলে স্থানীয় এক ব্যক্তি সেখানে যান। এ সময় অভিযুক্ত রিফাত পালিয়ে যায়। পরিবারের সদস্যরা এদিন বিকেলে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে শিশুটিকে। পরে রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত রিফাত। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে কুমারখালী থানায় একটি এজাহার দেওয়া হলে রাতেই সেটি মামলা হিসেবে নথিভুক্ত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে একদিন বয়সী নবজাতকের লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন