বিজ্ঞাপন

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের শোক

বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেছে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এবং এর সকল অঙ্গ প্রতিষ্ঠানসমূহ।

রোববার (১২ জুলাই, ২০২৬) এক যৌথ শোকবার্তায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ড. হাসনাইন আকতার হক এবং সাধারণ সম্পাদক এ কে এম আজাদ এই গভীর শোক প্রকাশ করেন।

যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির এক প্রজ্ঞাবান, সৎ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। দেশের সংসদীয় গণতন্ত্রের চর্চা, সাংবিধানিক সংকট নিরসন এবং আইন পেশায় তাঁর গৌরবোজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর এই মহাপ্রয়াণ দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন ও এর সকল অঙ্গ প্রতিষ্ঠান-জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল এর সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল কবির, মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস-এর সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের আবু-সহ নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শোকবার্তায় তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে পরম করুণাময় আল্লাহ তা’আলার দরবারে প্রার্থনা করেন, তিনি যেন প্রবীণ এই নেতাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই কঠিন শোক সহ্য করার ধৈর্য দান করেন।

বিজ্ঞাপন

পড়ুন : মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২২ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন