চট্টগ্রামের পটিয়ায় টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রবাসী বিএনপি নেতা সিআইপি আবুল বশর।
শনিবার সন্ধ্যায় পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাগজী পাড়া উত্তরপাড়া এলাকায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মানবিক সহায়তা কার্যক্রমে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বর্ষণে এলাকার বিভিন্ন ঘরবাড়িতে পানি প্রবেশ করায় বহু পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়ে। খবর পেয়ে সিআইপি আবুল বশরের নির্দেশনায় ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় সিআইপি আবুল বশর বলেন, “দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যতদিন প্রয়োজন হবে, হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”
ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুর্যোগের এ সময়ে পাশে দাঁড়ানোর জন্য তারা সিআইপি আবুল বশরের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
পড়ুন : স্থানীয় নির্বাচনে আমরা এককভাবে নির্বাচন করবো : নাসিরউদ্দিন পাটোয়ারী


