বিজ্ঞাপন

চট্টগ্রামে বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন ১৯ নম্বর ওয়ার্ডের এলাকায় বন্যাকবলিত, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্যোগে নয়া মসজিদ এলাকার আমির ফোরকানিয়া মাঠে এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (১২ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী নবাব খান। কর্মসূচি সঞ্চালনা করেন যুবদল নেতা এয়াকুব খান।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,’দুর্যোগ ও সংকটের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। বন্যা, জলাবদ্ধতা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখতে হবে। মানুষের দুর্দিনে দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।’

মেয়র আরও বলেন,’ নগরীর যেসব এলাকায় জলাবদ্ধতা ও বন্যার কারণে মানুষ দুর্ভোগে পড়েছেন, তাদের সমস্যা সমাধানে চট্টগ্রাম সিটি করপোরেশন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তিনি।’

অনুষ্ঠানের সভাপতি হাজী নবাব খান বলেন, ‘দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। দক্ষিণ বাকলিয়ার অনেক নিম্নআয়ের পরিবার বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘবের উদ্দেশ্যেই এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।’

তিনি বলেন, অসহায় মানুষের সহায়তায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

কর্মসূচির সঞ্চালক যুবদল নেতা এয়াকুব খান বলেন,বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন। মানুষের পাশে থাকার ধারাবাহিকতায় এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এলাকার অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল করিম এবং ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ সেকান্দর, তাহের জামাল, সোবহান, ইউনুস, ফারুক ও সোহেল।

এছাড়া উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি নুর নবী, সাধারণ সম্পাদক বারেক, কৃষক দলের সভাপতি নূরউদ্দিন খান, যুবদল নেতা এয়াকুব খান,বেলাল, সাকিব,সুমন, রুবেলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় নগরীর নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন। অনেক পরিবার খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়েছেন। এ ধরনের মানবিক সহায়তা তাদের দুর্ভোগ কিছুটা হলেও কমাতে ভূমিকা রাখবে।

পরে দক্ষিণ বাকলিয়ার নয়া মসজিদ এলাকার আমির ফোরকানিয়া মাঠে উপস্থিত অসহায়, দুস্থ ও বন্যাকবলিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে একদিন বয়সী নবজাতকের লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন