বিজ্ঞাপন

টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে একদিন বয়সী নবজাতকের লাশ উদ্ধার

টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে একদিন বয়সী এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার দরুন এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। নবজাতকের লাশ সুরতহাল ও ডিএএন শেষে সন্ধ্যায় কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।

পুলিশ জানায়, মহাসড়কের সার্ভিস লেনের পাশের রাস্তায় পড়ে ছিলো নবজাতকের লাশ। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়। পরে সেখানে লাশের সুরতহাল করা হয়। পরবর্তীতে লাশের ডিএএন সংগ্রহ করা হয়।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর মডেল থানার এসআই আনোয়ার হোসেন মোল্লা বলেন, খবর পেয়ে নবজাতকের লাশ উদ্ধার করা হয়। কে বা কারা ফেলে গেছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে অবৈধ সর্ম্পকের জেরে কেউ নবজাতকে ফেলে রেখে যায়। নবজাতকের লাশ সুরতহাল ও ডিএএন সংগ্রহ শেষে সন্ধ্যায় কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : কুলাউড়ায় আইনশৃঙ্খলার অবনতির নতুন রেকর্ড! প্রশ্নের মুখে নিরাপত্তা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন