বিজ্ঞাপন

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

এ ঘোষণার ফলে উপজেলার স্বাস্থ্যসেবার পরিধি বৃদ্ধি, সাধারণ মানুষের জন্য আরও উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার ক্রমবর্ধমান জনসংখ্যা ও চিকিৎসাসেবার চাহিদা বিবেচনায় হাসপাতালটির শয্যাসংখ্যা বাড়ানোর দাবি ছিল। অবশেষে ১০১ শয্যায় উন্নীত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সেই প্রত্যাশা পূরণের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এ উদ্যোগ বাস্তবায়নে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে সার্বিক সমন্বয় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে ভূমিকা রেখেছেন।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম বলেন, “কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার আনুষ্ঠানিক ঘোষণা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এর মাধ্যমে উপজেলার মানুষের জন্য স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত হবে। আমরা আশা করছি, পর্যায়ক্রমে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, জনবল ও চিকিৎসা সরঞ্জাম সংযোজনের মাধ্যমে জনগণ আরও উন্নত ও কার্যকর স্বাস্থ্যসেবা পাবেন।”

তিনি আরও বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের সেবার মান উন্নয়নে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি  নতুন এই শয্যাসংখ্যার পূর্ণ সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।”

এদিকে, হাসপাতালটির ১০১ শয্যায় উন্নীত হওয়ার ঘোষণায় কালিয়াকৈরবাসীর মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, শয্যাসংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় জনবল, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামোগত সুবিধা দ্রুত নিশ্চিত করা হলে কালিয়াকৈরসহ আশপাশের এলাকার লাখো মানুষ আরও সহজে ও মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

পড়ুন:রাজশাহীর চিড়িয়াখানার ঐতিহ্য পুনরুদ্ধার করা হবে: প্রতিমন্ত্রী

ইমি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন