বিজ্ঞাপন

রাজশাহীতে আধুনিক কসাইখানা নির্মাণ এবং চিড়িয়াখানার আধুনিকায়ন বিষয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে আধুনিক কসাইখানা নির্মাণ এবং কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার আধুনিকায়ন বিষয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে নগর ভবনের সিটি হলরুমে এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো. মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন রাসিক প্রশাসক। এরপর রাসিকের ছয়টি বিভাগের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান শেষে

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার নির্মাণ ও চিড়িয়খানার আধুনিকায়নে প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগকে স্বাগত জানাই। কাজ দুইটি বাস্তবায়ন সহ রাজশাহীর সার্বিক উন্নয়নে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, নিরাপদ মাংস নিশ্চিত করতে রাজশাহীতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক এ কেন্দ্রে পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা, হালাল পদ্ধতিতে জবাই, আধুনিক ল্যাবের মাধ্যমে মান নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা থাকবে। এতে নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত হওয়ার পাশাপাশি কসাই ও মাংস ব্যবসায়ীরাও উপকৃত হবেন। পশুর কোনো অংশই অপচয় না করে গবেষণার মাধ্যমে রপ্তানি, জৈব সার ও বায়োগ্যাস উৎপাদনে ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, রাজশাহীর মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী রাজশাহী চিড়িয়াখানাকে আধুনিকায়ন করা প্রয়োজন। এ বিষয়ে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অবহিত করেছি। তিনি আধুনিক চিড়িয়াখানার ব্যাপারে সম্মত হয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, আম, রেশম, কৃষি, মৎস্য উৎপাদন, পরিচ্ছন্নতা ও পর্যটনের সম্ভাবনাসহ সব দিক থেকেই রাজশাহী একটি সমৃদ্ধ জেলা। আধুনিক সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে রাজশাহীর আমের রপ্তানি বাড়িয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। রাজশাহীকে আরও এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি বলেন, জনগণের কল্যাণে সরকার নানা উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। রাজশাহীর উন্নয়নে প্রয়োজনীয় প্রতিটি উদ্যোগ বাস্তবায়নে সরকার কাজ করবে এবং জনগণের সহযোগিতা নিয়ে রাজশাহীর উন্নয়নকে আরও গতিশীল করা হবে।

সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমি কাজ করে যাচ্ছি।

রাসিক প্রশাসক বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর চিড়িয়াখানার আধুনিকায়ন ও পশুপাখি আনার বিষয়ে উদ্যোগ নিয়েছি। এর প্রেক্ষিতে মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সে প্রেক্ষিতে আজকে পরিদর্শনে এসেছেন। আজকের দিনে আমাদের জন্য আনন্দের। সকলের সহযোগিতায় রাজশাহীকে সুন্দর, স্বাস্থকর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম। মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণীসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান, রাসিকের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান আহমেদ, রাজশাহী মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আতাহার রহমান প্রমুখ।

রাসিকের সচিব মো. সোহেল রানার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মাংস ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ সহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মইন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাইদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার পূর্বে বৃষ্টি উপেক্ষা করে রাজশাহী মহানগরীর ২৮নং ওয়ার্ডের তালাইমারি এলাকায় রাজশাহী সিটি কর্পোরেশনের আধুনিক কসাইখানা নির্মাণের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। এ সময় রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এরআগে সকাল ৮টায় শাহ মখদুম বিমানবন্দরে মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপিকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান রাসিক প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পড়ুন:জামালপুরে নদী ভাঙনের শিকার পরিবারের মধ্যে ৩৫ বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

ইমি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন