বিজ্ঞাপন

সিরাজগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক উন্নয়নে কঠোর অবস্থানের ঘোষণা

সিরাজগঞ্জ পৌর এলাকার চক কোবদাসপাড়া- কোবদাসপাড়া মহল্লায় মাদক নির্মূল ও সামাজিক উন্নয়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে গ্রীনসিটিতে আয়োজিত এ সভায় মাদকমুক্ত সমাজ গঠন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শরীফুল ইসলাম আলামিনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ মুরুব্বি আব্দুর রশিদ কালু।

এ সময় বক্তব্য রাখেন, চক কোবদাসপাড়া মহল্লার ১১ সমাজের সমাজ প্রধান আব্দুস সালাম ডিলাম, হাজী আবুল কালাম মুন্সি, আফসার আলী, আসলাম পারভেজ, আব্দুল্লাহ শেখ, আব্দুল কাদের কুশা, সাবেক সেনা সদস্য আব্দুল মান্নান, রেজওয়ান আহমেদ রনি শেখ, আব্দুল মোমিন,
বিএনপি নেতা ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবু এবং যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। তাই মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের অপরাধের পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয়। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন থাকার আহ্বান জানিয়ে বলা হয়, সমাজের সম্মিলিত উদ্যোগ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়।

বক্তারা ঘোষণা দেন, চক কোবদাসপাড়া- কোবদাসপাড়া মহল্লায় কোনো ধরনের মাদক সেবন বা বিক্রি বরদাশত করা হবে না। কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তা অবিলম্বে পরিহার করার আহ্বান জানানো হয়। অন্যথায় স্থানীয়দের সহযোগিতায় তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

এ সময় বক্তারা সিরাজগঞ্জের কৃতি সন্তান ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর দৃষ্টি আকর্ষণ করে মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভায় উপস্থিত সুধীজন, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে এমন সামাজিক কার্যক্রম নিয়মিত আয়োজন করা প্রয়োজন।

পড়ুন:জামালপুরে নদী ভাঙনের শিকার পরিবারের মধ্যে ৩৫ বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

ইমি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন