গাইবান্ধা জেনারেল হাসপাতালের বিভিন্ন অনিয়ম দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন থেকে হাসপাতালের খাবার -ঔষধ সরবরাহের ব্যাপক অনিয়ম ও আউটসোর্সিংয়ের মাধ্যমে ঠিকাদার লোক নিয়োগে কোটি টাকা বানিজ্য করেন। এর প্রতিবাদে আজ সোমবার বিকালে হাসপাতালের সামনে সচেতন নাগরিকের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, খন্দকার জাকারিয়া জীম, খন্দকার আমির হামজা,আপেল মাহমুদ,সুজন মাহমুদ, রিফাতুন্নবী রিফাত, জাহিদ আরশাদ, রাসেলসহ অনেকে।
বক্তারা বলেন, আ’লীগের দোসর হাসপাতালের ঠিকাদার শাহাদত হোসেন দীর্ঘ ১৯ বছর ধরে হাসপাতালে খাবার ও ঔষধ সরবরাহে অনিয়ম করে কোটি কোটি আত্মসাৎ করছেন। তিনি আ’লীগের সময় যেভাবে রোগীদের সেবা বঞ্চিত করে লোপাট করছেন, সেটা অব্যাহত রেখেছেন। কয়েকদিন আগেও স্থানীয় এমপি হাসপাতাল পরিদর্শন করতে এসে দেখেন রোগীরা যে খাবার পাওয়ার কথা তার অর্ধেকও দেন না। হাসপাতালের ঠিকাদারের এমন অনিময়ম মেনে নেওয়া যাবে না। একজন আ’লীগ নেতা সাধারণ মানুষ শোষন করবে এটা মেনে নিবে না গাইবান্ধাবাসী। বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য আ’লীগের হয়ে কাজ করছেন।দ্রুত ঠিকাদারের লাইন্সেস বাতিলসহ তাকে গ্রেফতারের দাবি জানান তারা।দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২১ সালে থেকে খন্দকার শাহাদাত হোসেন বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠানে নামে হাসপাতালে কাজ ঠিকাদারি করে আসছে।
এবিষয়ে ঠিকাদার শাহাদত হোসেন বলেন, যার লাইন্সেসে কাজ করি তাকে কমিশন দেওয়া লাগে, কাজ বের করতে টাকা লাগে এগুলো কোথায় থেকে আসবে। আউটসোর্সিংয়ে কাজ বের করার সময় কোটি টাকার মতো খরচ হয়। লোক ঢুকানোর সময় টাকা না নিলে এসব ক্যামনে উঠবে। তিনি এবিষয়ে নিউজ না করার জন্য প্রতিবেদককে অনুরোধ করেন।
পড়ুন:জামালপুরে নদী ভাঙনের শিকার পরিবারের মধ্যে ৩৫ বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ
ইমি


