বিজ্ঞাপন

ঢাকা উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো ‘ঢাকা উৎসব’ উদযাপন করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ১ আগস্ট লালবাগ কেল্লায় ‘ঢাকা উৎসব’এর মূল অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই) দুপুরে নগর ভবনে ‘ঢাকা উৎসব’ আয়োজন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম এসব তথ্য জানান।

তিনি বলেন, ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সাহিত্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ উৎসবের মূল লক্ষ্য। উৎসবকে ঘিরে থাকবে নানা আয়োজন।

দল-মত নির্বিশেষে সবাইকে এ উৎসবে অংশ নেয়ার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, ঐতিহ্যকে ধারণ করেই একটি আধুনিক ও সমৃদ্ধ ঢাকা গড়ে তুলতে চায় সিটি করপোরেশন।

বিজ্ঞাপন

পড়ুন : রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কর্মকৌশল কমিটি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন