ত্রয়োদশ জাতীয় সংসদে আরও ছয়টি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে সংসদ অধিবেশন চলাকালে এই কমিটিগুলো গঠন করা হয়। সংসদ নেতা তারেক রহমানের পক্ষে কমিটিগুলো গঠনের জন্য আলাদা আলাদা প্রস্তাব করেন চিফ হুইপ নূরুল ইসলাম। প্রস্তাবগুলো কণ্ঠভোটে পাস হয়েছে।নতুন করে গঠিত এসব স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সরকারদলীয় সংসদ সদস্যদের।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে মনিরুল হক চৌধুরীকে। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন ইশরাক হোসেন, ফজলুর রহমান, আবদুল হান্নান, আমীর এজাজ খান, জীবা আমিনা খান, জি এম নজরুল ইসলাম, রোকেয়া বেগম ও আবদুল হান্নান মাসউদ।শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে আবুল কালামকে। কমিটির সদস্যরা হলেন আব্দুস সালাম আজাদ, কাজী রফিকুল ইসলাম, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মনজুর এলাহী, কেরামত আলী, আলফারুক আব্দুল লতীফ ও মাসুদ সাঈদী।
পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে জহরত আদিব চৌধুরীকে। কমিটির সদস্যরা হলেন আমানউল্লাহ আমান, হুমাম কাদের চৌধুরী, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, এবিএম মোশাররফ হোসেন, সানজিদা ইসলাম, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও আতিকুর রহমান মোজাহিদ।
বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে খালেদ হোসেন মাহবুবকে। কমিটির সদস্যদের তালিকায় রয়েছেন বরকত উল্লাহ বুলু, আবুল হোসেন খান, আবুল কালাম, হেলেন জেরিন খান, হামিদুর রহমান, সৈয়দ জয়নুল আবেদীন, গাজী এনামুল হক ও আবদুল মুনতাকিম।স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে জয়নুল আবেদীনকে। কমিটির সদস্যরা হলেন মীর শাহে আলম, রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, কামরুজ্জামান, মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, নূরুল ইসলাম ও আবদুল বাতেন।
পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে শফিকুল হক মিলনকে। কমিটির সদস্যরা হলেন ফরহাদ হোসেন আজাদ, এ কে এম ফজলুল হক মিলন, এ ই সুলতান মাহমুদ বাবু, আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, মুন্সী রফিকুল আলম, ইজ্জত উল্লাহ, মশিউর রহমান খান ও অলি উল্লাহ।সংসদীয় স্থায়ী কমিটিগুলো মূলত মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকি এবং নীতিনির্ধারণী বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন এই কমিটিগুলো গঠনের মাধ্যমে মন্ত্রণালয়গুলোর কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এর আগে অর্থ, পরিকল্পনা ও আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন করা হয়েছিল।
পড়ুন : বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে মূল ফোকাস থাকবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সা/


