বিজ্ঞাপন

প্রাথমিক ও মাধ্যমিকে আসছে নতুন ৪ বই, থাকছে ৩৫ অধ্যায়

আগামী শিক্ষাবর্ষ (২০২৭) থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে দুটি করে চারটি নতুন পাঠ্যবই যুক্ত হচ্ছে। বইগুলোর নাম ও সেগুলোতে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকবে, তার খসড়া কাঠামো ঠিক করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। দু-তিন দিনের মধ্যেই কাঠামো চূড়ান্ত হবে। এ ছাড়া ২০২৮ সাল থেকে শিক্ষাক্রম আরও বিস্তৃত আকারে পরিমার্জন করে বড় পরিবর্তন আনা হবে।

বিজ্ঞাপন

এনসিটিবির তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষকের নেতৃত্বে নতুন পাঠ্যবইয়ের বিষয়বস্তু নির্ধারণ, বই পরিমার্জন এবং শিক্ষাক্রম পরিমার্জনের কাজ চলছে। বর্তমানে কর্মশালার মাধ্যমে শেষ পর্যায়ের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

এনসিটিবি এবং নতুন পাঠ্যবই প্রণয়নের সঙ্গে যুক্ত একাধিক সূত্রমতে, চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ নামে দুটি নতুন বই যুক্ত হবে।

‘খেলাধুলা’ বইয়ে আটটি খেলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এগুলো হলো ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডি, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার ও মার্শাল আর্ট। খেলাধুলার ধারণা, গুরুত্ব ও উপকারিতা এবং বিভিন্ন ধরনের খেলা নিয়েও বিষয়বস্তু থাকবে। ‘শরীরচর্চা ও ব্যায়াম’ শিরোনামের একটি অধ্যায়ে ওয়ার্মআপ, স্ট্রেচিং, ফ্রি-হ্যান্ড ব্যায়াম, শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ এবং শরীরচর্চার উপকারিতা তুলে ধরা হবে। পাশাপাশি খেলাধুলা ও মানসিক প্রশান্তি, খেলাধুলায় দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা এবং ‘নতুন কুঁড়ি ক্রীড়া’ শিরোনামেও আলাদা বিষয়বস্তু রাখা হবে।

পড়ুন : জাতীয় সংসদে আরও ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন