বিজ্ঞাপন

দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা

আজ বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে এবার ঢাকার স্কোর ১৬৫। বাতাসের মান অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করে হয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার স্কোর ১৭৪।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ১৫৭। ১৫৩ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। তালিকায় পঞ্চম স্থানে ১৪৯ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের রাজধানী লাহোর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

পড়ুন: ইতিহাস গড়ার পথে এমিলিয়ানো মার্তিনেজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন