বিজ্ঞাপন

গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে পানিবন্দী দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

টানা সাত দিনের ভারী বৃষ্টিতে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে গাজীপুর জেলা পরিষদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় পৌরসভার পল্লী বিদ্যুৎ এলাকায় গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে প্রায় দুই হাজার পানিবন্দী পরিবারের মাঝে চাল, আলু, চিড়া, মুড়ি, গুড় ও খাবার স্যালাইনসহ বিভিন্ন শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, “ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায়” জেলা পরিষদের পক্ষ থেকে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি জানান, দুর্যোগকবলিত মানুষের পাশে জেলা পরিষদের এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নিবার্হী কর্মকর্তা এম নজরুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব এম. আনোয়ার হোসেন,পৌর বিএনপির আহবায়ক মাহমুদ সরকার,সদস্য সচিব মহসিন উজ্জামান,আব্দুল মান্নান দেওয়ান,নজরুল ইসলাম সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জেলা পরিষদ সূত্র জানায়, পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে দুর্যোগের সময় তাদের খাদ্যসংকট কিছুটা হলেও লাঘব হয়।

পড়ুন: ইতিহাস গড়ার পথে এমিলিয়ানো মার্তিনেজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন