বিজ্ঞাপন

তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে রামপালে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। রামপাল উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসী। রামপাল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. মো. শাহরিয়ার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল থানার অফিসার ইন-চার্জের (ওসি) পক্ষে পুলিশ অফিসার সুব্রত।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়।

​আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তামান্না ফেরদৌসী বলেন, দেশের এক বিশাল অংশ জুড়ে রয়েছে তরুণ সমাজ। এই তরুণ প্রজন্মের সম্ভাবনা ও আশা-আকাঙ্ক্ষাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে একটি সুন্দর ও সমৃদ্ধ আগামী গড়ে তোলা সম্ভব। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পরিকল্পিত পরিবার গঠন এবং তরুণদের দক্ষতা উন্নয়নের ওপর তিনি বিশেষ জোর দেন।

​সভাপতির বক্তব্যে ডা. মো. শাহরিয়ার শামীম বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পরিকল্পিত পরিবার ও মাতৃস্বাস্থ্য সুরক্ষার কোনো বিকল্প নেই। তরুণেরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের সঠিক দিকনির্দেশনা দেওয়া আমাদের সকলের দায়িত্ব।

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পড়ুন:এমপিকে দিয়ে উদ্বোধনের পর সড়কের ইট বিক্রি

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন