বিজ্ঞাপন

বাঁশখালীতে রিজভী: ত্রাণ ও চিকিৎসাসেবা দ্রুত পৌঁছাতে হবে দুর্গত মানুষের দোরগোড়ায়

পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং কোনো মানুষ যেন ক্ষুধার্ত না থাকে, সে লক্ষ্যে দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, পাহাড় ধসের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় গ্রামের পর গ্রাম পানিতে তলিয়ে গেছে। এতে মানুষের পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে প্রাণিসম্পদেরও। প্রাথমিক হিসাবে প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে, তবে প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, সরকার সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ও সিভিল সার্জনদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে বন্যা পরিস্থিতির খোঁজ নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

ত্রাণ ও স্বাস্থ্যসেবা প্রসঙ্গে রিজভী বলেন, দুর্গত মানুষের কাছে দ্রুত খাদ্য সহায়তা পৌঁছে দিতে হবে যাতে কেউ অনাহারে না থাকে। একই সঙ্গে পানিবাহিত রোগ, চর্মরোগ, আমাশয়সহ বিভিন্ন রোগ মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তাদের বন্যাকবলিত এলাকায় দ্রুত ওষুধ ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রাকৃতিক পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বাস্তবতা বিবেচনায় রেখে টেকসই সমাধানের পথে এগোতে হবে। নদী, খাল ও হাওরের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা জরুরি। প্রাকৃতিক জলপ্রবাহে বাধা সৃষ্টি করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে।

এ সময় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, পুলিশ সুপার মাসুদ আলমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পড়ুন:খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন