ঢাকার সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিলের প্রস্তুতিকালে সংগঠনটির ১৩নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আজ বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ভাকুর্তা ভাঙা ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন ভাকুর্তা পুলিশ ফাঁরির ইনচার্জ ও সাভার থানার উপপরিদর্শক আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, “ভাঙা ব্রিজ এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৭টি মোটরসাইকেল, দলীয় পতাকা ও ফেস্টুন জব্দ করা হয়েছে।”
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের ভাকুর্তা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন


