বিজ্ঞাপন

কুষ্টিয়ায় স্বামীর সঙ্গে ঝগড়া করে গড়াই নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কলেজছাত্রী

কুষ্টিয়ার কুমারখালীতে স্বামীর সঙ্গে ঝগড়ার পর গড়াই নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ রয়েছেন শর্মিলা খাতুন (২২) নামে এক কলেজ ছাত্রী। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের বিএ (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গড়াই নদীর উপর কুমারখালী শহর-যদুবয়রা সংযোগকারী গোলাম কিবরিয়া ব্রিজ থেকে ঝাঁপ দেন ওই তরুণী। নিখোঁজ ওই কলেজ ছাত্রী কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের আশিকুর রহমানের স্ত্রী।

আজ মঙ্গলবার রাত ১০টার দিকে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, শর্মিলা খাতুন নামে এক কলেজ শিক্ষার্থী নদীতে ঝাঁপ দিয়েছে। প্রাথমিকভাবে ভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যার উদ্দেশ্য নদীতে ঝাঁপ দিয়েছেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা আজ মঙ্গলবার সন্ধ্যায় ঘুরতে এসে দেখেন ব্রিজের মাঝখানে রেলিংএর উপর একটি মেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে হাতে থাকা ব্যাগটি সেতুর উপর রেখে নদীতে ঝাঁপ দেয় সে। দৌঁড়ে এসে তারা দেখতে পান প্রবল স্রোতে ভেসে যাচ্ছে মেয়েটি। পরে তারা ব্যাগে থাকা আইডি কার্ড থেকে পরিবারের ফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগ করেন। এছাড়া তারা পুলিশের জরুরী পরিষেবা নম্বরেও ফোন করেন তারা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করেন। তবে এখন পর্যন্ত নিখোঁজ ছাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ গৃহবধুর স্বামী আশিকুর রহমান বলেন, সকালে শর্মিলার সঙ্গে তার ঝগড়া হয়। এর পরে রাগ করে সে পরীক্ষা দিতে কলেজে যায়। এর পরে বাড়ি না ফিরলে হাসপাতাল, পার্ক বিভিন্ন বাজারে খোঁজাখুজি করেও তাকে পাওয়া পায়নি। এর পর রাতে একজন ফোন জানাই নদীতে ঝাঁপ দিয়েছে সে।

কুমারখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, খুলনা ডুবরি দলকে জানানো হয়েছে, তারা এসে উদ্ধার অভিযান শুরু করবেন।

বিজ্ঞাপন

পড়ুন : কালিয়াকৈরে প্রাইভেটকারসহ ৫ ডাকাত গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন