বিজ্ঞাপন

মেহেরপুরে হেরোইনসহ মাদকসেবী আটক, চার মাসের কারাদণ্ড

মেহেরপুরে তিন পুরিয়া হেরোইনসহ জনি (৪১) নামে এক মাদকসেবীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা জরিমানা করেন।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত জনি মেহেরপুর পৌর এলাকার পুরাতন ডাকঘরপাড়ার ইউনুস খাঁর ছেলে।

জানা গেছে, নিজ বাড়িতে বসে মাদক সেবন করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালায়। এ সময় তিন পুরিয়া হেরোইনসহ জনিকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : মানবসেবায় ১৩ বছরে মাইজভাণ্ডারী ট্রাস্টের ব্যাপক অর্জন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন