বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহছানুল হক মিলনের পদত্যাগ এবং সারা দেশে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে সাভারে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

আজ দুপুর সোয়া ১টার দিকে মহাসড়কের পাকিজা মোড় (শহীদ ইয়ামিন চত্বর) এলাকায় অবরোধ করেন সাভার সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। পরবর্তীতে জনভোগান্তি লাঘবে অবরোধ তুলে নিতে শিক্ষার্থীদের অনুরোধ করে পুলিশ। পুলিশের অনুরোধে কিছু সময় মহাসড়কে যানচলাচল করতে দেয় শিক্ষার্থীরা। পরবর্তীতে দুপুর দুইটায় আবারও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

এসময় বিক্ষোভকারী একজন শিক্ষার্থীকে পুলিশের পক্ষ থেকে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করতে দেখা যায়। এক শিক্ষার্থী উপস্থিত পুলিশ সদস্যদের জানান, গতকালও আমরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছি আজও বিক্ষোভ করছি। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে আমাদের কর্মসূচি চলবে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম বলেন, এইচএসসি পরীক্ষার্থীরা সরক অবরোধ করেছিলো। পরে ছেড়ে দিয়েছে। আবারও সড়ক অবরোধ করেছে কি না খোজ নিয়ে জানাচ্ছি।

পড়ুন : মানবপাচার দমনে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন