বিজ্ঞাপন

মেহেরপুরে বন্যার্ত ৫০ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

মেহেরপুর সদর উপজেলার গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। বুধবার দুপুর ১টার দিকে বন্যার্ত পরিবারের মাঝে এসব সহায়তা বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, বিজিবি শুধু সীমান্তের নিরাপত্তাই নিশ্চিত করে না, প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও তাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সীমান্ত সুরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পড়ুন : সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের অবরোধে স্থবির যান চলাচল, দুর্ভোগে নগরবাসী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন