হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল নিউ ফিল্ড মাঠে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তারের নেতৃত্বে চৌধুরী বাজারের কয়েকটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে নিষিদ্ধ চায়না জাল বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই সঙ্গে জব্দ করা প্রায় ২ লাখ টাকা মূল্যের চায়না জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা সহ মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিষিদ্ধ চায়না জাল ব্যবহারে দেশীয় মাছের পোনা, প্রজনন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে এ ধরনের জাল বিক্রি ও ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন: বিশ্বকাপের সেমিফাইনালে আজ রাতে ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণ


