বিজ্ঞাপন

মেঘনা-বুড়িগঙ্গায় অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ: মুন্সীগঞ্জে বাল্কহেড মালিকদের মানববন্ধন

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ইজারা প্রথার আড়ালে বেপরোয়া চাঁদাবাজি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।এর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছেন নৌযান মালিক ও শ্রমিকেরা।

​আজ বুধবার (১৫ জুলাই) বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জের হাটলক্ষীগঞ্জ লঞ্চঘাটে বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির ব্যানারে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বিভিন্ন শাখার কয়েকশ নৌযান মালিক ও শ্রমিক অংশ নেন।

​মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ২০২৬-২৭ অর্থবছরের জন্য বিআইডব্লিউটিএর ইজারা দেওয়া হয়েছে বিগত সরকারের সুবিধাভোগী একটি সিন্ডিকেটের হাতে। বর্তমানে নদীতে চলাচলকারী প্রতিটি বাল্কহেড থেকে লাঠিসোঁটা নিয়ে জোরপূর্বক দৈনিক ৪,০০০ থেকে ৬,০০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে, যা বিগত বছরগুলোর তুলনায় প্রায় দ্বিগুণ।

​সমাবেশের সভাপতি ও বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির সভাপতি হাজী মো. মারফত আলী মিজি বলেন নদীতে ডাকাতদের চেয়েও ভয়ঙ্কর রূপ নিয়েছে ইজারাদারের লাঠিয়াল বাহিনী। এভাবে প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা দিয়ে আমাদের পক্ষে ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব নয়। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। অতিদ্রুত এই অবৈধ ও অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করা না হলে আমরা ঢাকায় মানববন্ধন করবো।

​সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন বলেন, “নারায়ণগঞ্জের শম্ভুপুরা এলাকায় বিআইডব্লিউটিএর নাম ভাঙিয়ে জাকির হোসেন নামের এক ব্যক্তি এই অতিরিক্ত টোল আদায় করছেন। এতে বাল্কহেড মালিকরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

​নৌযান মালিকেরা হুঁশিয়ারি দিয়ে জানান, অবিলম্বে ইজারার নামে এই ‘ডাকাতি’ বন্ধ না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

​অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে ইজারাদার মো. জাকির হোসেন বলেন,আমরা কোনো অতিরিক্ত টাকা নিচ্ছি না, সরকারি নিয়ম মেনেই ফুট প্রতি ৬০ পয়সা টোল আদায় করা হচ্ছে।

​এসব বিষয়ে জানতে চাইলে মেঘনা বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. রেজাউল করিম জানান, অতিরিক্ত শুল্ক আদায়ের বিষয়টি সত্য নয়। তিনি বলেন বন্দর এলাকার মধ্যে প্রতি ফুটের জন্য ৫০ পয়সা এবং বন্দর এলাকার বাইরে ৬০ পয়সা রাখার নিয়ম রয়েছে। তবে ইজারাদার জাকির হোসেন আমাদের জানিয়েছেন, সরকারি নিয়মের চেয়েও কম—অর্থাৎ ফুট প্রতি ৩০ পয়সা করে ইজারা আদায় করা হচ্ছে।

​উক্ত মানববন্ধনে বাল্কহেড মালিক সমিতির আওতাধীন মুন্সীগঞ্জ, ডেমরা, রূপগঞ্জ, ধর্মগঞ্জ-নবীনগর, চরহোগলা-চরকিশোরগঞ্জ, গজারিয়া, মেঘনা, হরিরামপুর-নেতরাগঞ্জ এবং আমিনগঞ্জ শাখা একাত্মতা প্রকাশ করে অংশ নেয়।

​সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি বনি আমিন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হুমায়ুন, সাইদুর রহমান সাঈদ, সাইদুল রহমান মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জামান খান, কোষাধ্যক্ষ আবুল বাশার, সহ-কোষাধ্যক্ষ মুকুল মাদবর প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে প্রায় ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন