বিজ্ঞাপন

আড়াইহাজারে ১২ কোটি টাকায় নির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম বলেছেন, আন্তর্জাাতক বাজার অনুসারে ঐতিহ্যবাহী জিআই পণ্য জামদানী ও বেনারশি পণ্য রপ্তানিকর সরকার চেষ্টা করছে। এ জন্য তাঁতীদের আধুনিক শিক্ষার ব্যবস্থা করার জন্যই এ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে অত্যাধুনিক তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের বস্ত্রশিল্পের দক্ষ জনবল তৈরি ও তাঁতশিল্পের উন্নয়নকে এগিয়ে নিতে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অত্যাধুনিক তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারে স্থানীয় তাঁতশিল্পের বিকাশ, দক্ষ মানবসম্পদ তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে তাঁতশিল্পের উৎপাদনশীলতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির সহ নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বস্ত্র অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, তাঁত মালিক, উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : পদ্মায় জেলেদের মাছ ধরার জালে উঠল সদৃশ গ্রেনেড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন