বিজ্ঞাপন

সিরাজগঞ্জে রেস্টুরেন্ট, দই-মিষ্টি ও বেকারি কারখানায় অভিযান; জরিমানা ৫০ হাজার টাকা

সিরাজগঞ্জে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকালে উল্লাপাড়ার উপজেলার হাটিকুমরুল, সলঙ্গা ও পাঁচলিয়া এলাকায় অবস্থিত বিভিন্ন হাইওয়ে রেস্টুরেন্ট, দই-মিষ্টি ও বেকারি কারখানায় অভিযানে দই-মিষ্টি তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, পণ্যের মোড়কে লেবেল না থাকাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় এ জরিমানা আদায় করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার রিমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় রয়্যাল রুপালি হাইওয়ে রেস্টুরেন্টের দই-মিষ্টির কারখানায় দই ও মিষ্টি তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানার মালিক মো. আল আমিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ক্ষতিকর রাসায়নিক ব্যবহার বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে হাটিকুমরুল এলাকার ফুড সিটি ইন হাইওয়ে রেস্টুরেন্ট, নূর বেকারি ও ফামস হাইওয়ে রেস্টুরেন্টে পৃথক অভিযান পরিচালিত হয়।

অভিযানে দইয়ের মোড়কে প্রয়োজনীয় লেবেল না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে ফুড সিটি ইন হাইওয়ে রেস্টুরেন্টের ম্যানেজার মো. আল আমিনকে ১০ হাজার টাকা, নূর বেকারির মালিক মো. আতিকুর ইসলামকে ৫ হাজার টাকা এবং ফামস হাইওয়ে রেস্টুরেন্টের মালিক গোলাম মোস্তফাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), র‌্যাব ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন