বিজ্ঞাপন

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৭ গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৫ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৭ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৯০ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬৭ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭১ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১০৫ জন, গুলশান বিভাগ কর্তৃক ২৪ জন, উত্তরা বিভাগ ৪১ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে ২ হাজার ৫৬৬ পিস ইয়াবা, ১৬৪ কেজি ৬৬৫ গ্রাম গাঁজা, ৪৫ টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮৪টি মোবাইল ফোন, দুইটি মোটরসাইকেল, দুইটি এসএসডি কার্ড, দুইটি হার্ডডিস্ক, একটি ভুয়া এনআইডি কার্ড, একটি হ্যান্ড পাঞ্চ ও ৮ লাখ ৪০ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

পড়ুন : মেট্রোরেলের নিরাপত্তায় ৮ দফা জরুরি সুপারিশ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন