বিজ্ঞাপন

নওগাঁয় জুলাই শহীদ দিবস উদযাপন

নওগাঁয় নানা আয়োজনে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহষ্পতিবার সকালে শহরের মুক্তির মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

বিজ্ঞাপন

প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে একে একে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শহিদ পরিবারের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠি হয়। সভায় জুলাই শহীদদের স্মরণে স্মৃতিচারণ ও জুলাই গণঅভ্যুত্থানে বিভিন্ন সময়ের স্মৃতি তুলে ধরা হয়। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

পড়ুন : অপ্রমাণিত তালাকের অজুহাতে স্ত্রী-সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না: হাইকোর্ট

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন