বিজ্ঞাপন

হাসিনার বিরুদ্ধে প্রহসনের রায় বাতিলের দাবিতে সিরাজগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

১৬ জুলাই গোপালগঞ্জ গণহত্যার বিচার এবং বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনের রায় বাতিলের দাবিতে সিরাজগঞ্জে শাহজাদপুর ও কামারখন্দ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে শাহজাদপুর উপজেলা শাখা ছাত্রলীগের উদ্যোগে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল বের করেছে। জেলা ছাত্রলীগের সহসভাপতি তানজীব খান সৌরভ এর নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে বাঘাবাড়ি ব্রিজ এলাকায় এসে শেষ হয়। মিছিলে উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীদের অংশগ্রহন দেখা যায়।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আমি ফেজবুকের মাধ্যমে বিষয়টি দেখেছি। তিনি আরো জানান, মিছিলটি শাহজাদপুর উপজেলার শেষ সিমানায় হয়েছে। ইতিমধ্যে আমরা একজনকে গ্রেফতার করেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

অপরদিকে, আজ সকালে কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বরলামপুর বাজার এলাকায় কামারখন্দ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ১৬ জুলাই গোপালগঞ্জ গণহত্যার বিচার এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনের রায় বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। মিছিলে উপজেলা ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মীদের অংশগ্রহন করেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি আমি জানতে পেরেছি। মিছিলটি জেলার ৩টি উপজেলা বেলকুচি, উল্লাপাড়া ও কামারখন্দ উপজেলার সিমানায় হয়েছে। কবে কখন হয়েছে, তা জানা যায়নি। তবে এ বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি।

পড়ুন : দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন