বিজ্ঞাপন

সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটি চলন্ত মাইক্রোবাস আগুনে পুড়ে গেছে। আজ দুপুর পৌনে ১টার দিকে মধুমতি মডেল টাউনের সামনে চলন্ত মাইক্রোবাসটিতে আগুন লাগে।

বিজ্ঞাপন

মাইক্রোবাসটির চালক রনি হোসেন বলেন, “একজন রিপোর্টার ও একজন ক্যামেরাপারসনকে নিয়ে সংবাদ সংগ্রহের জন্য অফিস থেকে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে ধামরাইয়ের দিকে যাচ্ছিলাম। মধুমতি মডেল টাউন এলাকায় পৌঁছালে গ্যাস লাইনের লিকেজ পরিলক্ষিত হয়। চলন্ত গাড়িটি থামানোর উদ্দেশ্যে ব্রেক করলে মুহূর্তের মধ্যে সামনের অংশে আগুন জ্বলে ওঠে। পরে আমরা তিনজন গাড়ি থেকে নেমে যাই এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস আসার আগেই গাড়িটি পুরোপুরি পুড়ে যায়।”

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মিল্টন হোসেন মুঠোফোনে বলেন, “দুপুর ১টা ৮ মিনিটে মধুমতি মডেল টাউন এলাকায় একটি চলন্ত মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত যানবাহনটি সড়ক থেকে সরানোর কাজ চলছে।”

পড়ুন : কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন