বিজ্ঞাপন

র‌্যাবের অভিযানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নারীসহ ১৪ দালাল আটক

হয়রানি ও রোগিদের জিম্মি করে প্রতারণার অভিযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাবের বিশেষ অভিযানে নারীসহ ১৪ দালালকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ সকালে র‌্যাব-১৪ কোম্পানি কমান্ডার সামসুজ্জামানের নেতৃত্বে সাদা পোষাকের একটি দল হাসপাতালের ইমারজেন্সি, মহিলা ওয়ার্ড, পরিক্ষাগার, আউটডোরসহ বিভিন্ন ওয়ার্ডে টানা ২ ঘন্টা অভিযান চালিয়ে তাদের আটক করে।

অভিযান শেষে র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান ১ জন নারীসহ ১৪ জনকে বিভিন্ন মেয়াদে অর্থদন্ডসহ কারাদণ্ড প্রদান করেন।

জানা যায়, বিভিন্ন সময় এই দালাল চক্র হাসপাতালের সাধারণ রোগীদের প্রতারনার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিতো। সেই সাথে মানহীন বিভিন্ন ডায়াগনস্টিক ক্লিনিকে রোগী নিয়ে কমিশন বাণিজ্য করতো। হাসপাতালের সেবার মান বাড়ানোর পাশাপাশি শৃঙ্খলা ও দালাল চক্রের সিন্ডিকেট রোধে র‌্যাবের এমন অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।

পড়ুন : জুলাই সনদ বাস্তবায়ন ও গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন