দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭১ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে ২ জন ছাড়াও সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৭৯ জনের মৃত্যু হলো।
এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৭ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯৭৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৪ হাজার ১০৪ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৭ হাজার ৯১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯৪ হাজার ২৭৫ জন ছাড়পত্র পেয়েছেন।
পড়ুন: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য লাগবে ১ লাখ ডলার
আর/


