বিজ্ঞাপন

নওগাঁয় সাবেক খেলোয়াড়দের নিয়ে মতবিনিময় সভা

নওগাঁয় বিভিন্ন পর্যায়ের সাবেক খেলোয়াড়দের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৬ জুলাই) বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা ক্রীড়া সংস্থা এই মতবিনিময়ের আয়োজন করে।

সভায় নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এনামুল হক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য, আরিফুজ্জামান, গোলাম রাব্বানী সাজ্জুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সভায় স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন, খেলাধুলার প্রসার, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এতে ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, কাবাডি, ব্যাডমিন্টন, সাঁতার, ডাবাসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাবেক খেলোয়াড়রা নিজেদের মতামত তুলে ধরেন।

সভায় জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। তিনি জানান, শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নের ক্ষেত্রে তিনি কখনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে চিন্তা করেন না এবং ভবিষ্যতেও করবেন না। স্টেডিয়ামের জরাজীর্ণ ভবনসহ বিভিন্ন সমস্যা সমাধানে সবার সহযোগিতার চান তিনি।

সভায় সাবেক খেলোয়াড়রা বলেন, এ ধরনের আয়োজন সাবেক, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে এবং স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে সম্মিলিতভাবে পাশে থাকার কথা জানান।

বিজ্ঞাপন

পড়ুন : জেলা প্রশাসন চট্টগ্রামের আয়োজনে জুলাই শহিদদের স্মরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন