বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ে ইসকনের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাটস্থ ইসকন প্রচার কেন্দ্র নামহট্ট মন্দির প্রাঙ্গণে বিশ্বশান্তি, মানবকল্যাণ ও সকল প্রাণীর মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার ভক্তবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

যজ্ঞ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথিরা রথযাত্রা উৎসবের ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরে সম্প্রীতি, সহনশীলতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, রথযাত্রা উৎসব উপলক্ষে আগামী কয়েকদিন ধরে ধর্মীয় আলোচনা, নামসংকীর্তন, প্রসাদ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে। উৎসবে জেলার বিভিন্ন এলাকা থেকে ভক্তরা অংশ নেন। পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনা ছাত্রদলের স্মরণসভা: জুলাই-আগস্টের চেতনা ধারণের আহ্বান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন