নাটকের নতুন জুটি

অভিনয় জগতে খায়রুল বাসার ও নাজনীন নীহার পথচলা কয়েক বছর ধরে। এরই মধ্যে শতাধিক নাটকে নানা ধরনের গল্প ও চরিত্র পর্দায় তুলে ধরে দর্শক মনোযোগ কেড়েছেন তারা। অথচ এ সময়ের আলোচিত এই দুই তারকার কখনও একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। নির্মাতা মুহাম্মাদ মোস্তফা কামাল রাজের হাত ধরে অবশেষে পর্দায় জুটি হয়ে আসছেন তারা। আজ চ্যানেল আইয়ে বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হতে যাচ্ছে বাসার-নীহা জুটির প্রথম একক নাটক ‘ইনস্টাগ্রাম’। এতে বাসার-নীহা জুটির পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ড. এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, মাহমুদুল ইসলাম মিঠু, রাজু প্রমুখ। 

বিজ্ঞাপন

‘ইনস্টাগ্রাম’ নাটকের কাহিনি লিখেছেন পরিচালক মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ নিজে। যেখানে তিনি একটি গ্রামকে রূপক অর্থে ব্যবহার করে দেখানোর চেষ্টা করেছেন, কীভাবে সামাজিক মাধ্যমের হাতছানি মানুষকে অবক্ষয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে। গল্পে হাস্যরসাত্মক ঘটনার মধ্য দিয়ে সামাজিক বাস্তবতা নিয়ে একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালার কর্মকর্তারা।

অভিনেতা খায়রুল বাসারের কথায়, ‘ইনস্টাগ্রাম’ একটি গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নানা ঘটনা নিয়ে নির্মিত। মূলত এটি গ্রামীণ জীবনের হৃদ্যতার গল্প; যা বিনোদনের পাশাপাশি দর্শককে বর্তমান বাস্তবতা নিয়ে কিছুটা হলেও ভাবাবে। নাজনীন নীহার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে এই অভিনেতা আরও বলেন, নীহার সঙ্গে অনেকদিন ধরে কাজের কথা চলছিল। অবশেষে সিনেমাওয়ালার ‘ইনস্টাগ্রাম’ নামের মাধ্যমে একসঙ্গে পর্দায় আসা। এটি আমাদের প্রথম কাজ হলেও কখনও মনে হয়নি, এবারই একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি। নীহা নাটকের গল্প উপস্থাপন ও চরিত্র রূপায়ণে যেমন মনোযোগী ছিলেন, তেমনি সহশিল্পীদেরও দারুণভাবে সহযোগিতা করেছেন; যা দেখে অনুপ্রেরণা পেয়েছি, কীভাবে একজন মানুষ নিজের কাজে মনোযোগী থাকার পাশাপাশি অন্যদের পাশে দাঁড়াতে পারেন।

নাজনীন নীহার কথায়, খায়রুল বাসারের মতো আলোচিত অভিনেতার সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের অভিজ্ঞতা দারুণ ছিল। একইভাবে মুহাম্মাদ মোস্তাফা কামাল রাজের পরিচালনায় ক্যামেরার সামনে দাঁড়ানো ছিল স্বস্তিদায়ক। কারণ একটাই, গল্প ও চরিত্র উপস্থাপন থেকে শুরু করে কাজের প্রতিটি মুহূর্তে তিনি যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন, তা যে কাউকে ভালো কিছু করে দেখানোর সাহস জোগায়। তাই গ্রামের মানুষদের নিয়ে যে গল্পটি তিনি পর্দায় যেভাবে তুলে ধরতে চেয়েছেন, তা পরিকল্পনামাফিক করতে পেরেছেন। যে কারণে ‘ইনস্টাগ্রাম’ নাটকটি অনেকের মনে ছাপ ফেলবে বলে আমাদের বিশ্বাস।

বাসার-নীহা জুটির পাশাপাশি ‘ইনস্টাগ্রাম’ নাটকটি দর্শক প্রত্যাশা পূরণ করবে বলে আশা প্রকাশ করেছেন নাটকের অন্যান্য শিল্পী ও কলাকুশলী।

এদিকে, খায়রুল বাসার ও নাজনীন নীহা ব্যস্ত সময় পার করছেন আরও বেশ কিছু ভিন্ন ধাঁচের গল্প ও চরিত্রে একক ও ধারাবাহিক নাটকের কাজ নিয়ে। যেগুলো আগামী কয়েক মাসে একে একে প্রচার হবে।

পড়ুন:গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা বেলা ১১টায়

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন