মেহেরপুর পৌর এলাকার নতুনপাড়ায় নিজ বাড়িতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে মাহাবুল ইসলাম (২৫) নামে এক যুবককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মাহাবুল ইসলাম মেহেরপুর পৌর এলাকার শেখপাড়ার হাফিজুল ইসলামের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়িতে হেরোইন সেবনরত অবস্থায় মাহাবুল ইসলামকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ১০০ টাকা জরিমানা এবং ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পড়ুন : জুলাই চেতনা ধারণ করুন, বিক্রি করবেন না: ধামরাইয়ে চিফ হুইপ


